গোর্খাল্যান্ড' নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি বিনয় তামাংয়ের
দি নিউজ লায়ন ; 'গোর্খাল্যান্ড' নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে চিঠি বিনয় তামাংয়ের। চিঠির প্রতিলিপি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তামাঙ শিবির। বিনয় তামাং চিঠি প্রসঙ্গে জানিয়েছেন, গোর্খাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোর্খারা ভারতে একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ভাগ্যজনকভাবে তারা বিভিন্ন রকম ভাবে অত্যাচারের শিকার হচ্ছে।
তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে গোর্খাদের সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে। তাদের নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। অকারণে তাদের হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে গোর্খাদের জন্য পৃথক রাজ্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিষয়টি কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করুক।
একই সঙ্গে তাঁর দাবি, ইন্দো ভুটান এবং ইন্দো নেপাল দৌত্য সংশোধন করা প্রয়োজন গোর্খাদের স্বার্থে। গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবির পক্ষে বিনয় তামাং এর যুক্তি, দার্জিলিং পাহাড়,শিলিগুড়ি, তরাই এবং ডুয়ার্স অঞ্চল একমাত্র এলাকা যা উত্তর-পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা অথচ পূর্ব হিমালয়ের অংশ। গোটা বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনার আর্জি জানানো হয়েছে চিঠিতে।

Post a Comment